ভারতে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ভারতের মুম্বাই শহরে এক নারীর শরীরে করোনার নতুন ধরন ‌‘এক্সই’ শনাক্ত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

প্রতিবেদনের তথ্য মতে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে একজন নারী মুম্বাইয়ে আসেন। তার নমুনা পরীক্ষায় ‘এক্সই’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। একই সাথে কাপ্পা ভ্যারিয়েন্টেও একজন শনাক্ত হয়েছেন।

Manual8 Ad Code

এর আগে যুক্তরাজ্যে ‘এক্সই’ ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

Manual8 Ad Code

শনাক্তকরণ এড়ানোর সক্ষমতার কারণে এই ভ্যারিয়েন্টটি গোপন ভ্যারিয়েন্ট নামেও পরিচিত। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code