ভারতে করোনা: একদিনে পৌনে ২ লাখ সংক্রমণ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ আবারও করোনাভাইরাসের কবলে ভারত। দেখা দিয়েছে তৃতীয় ঢেউ। দেশটিতে লাফিয়ে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩ জন। ইতোমধ্যে দেশটির ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার এ ধরন ছড়িয়ে পড়েছে। ভারতজুড়ে আক্রান্তের হার পাওয়া গেছে ১৩ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের।

Manual6 Ad Code

এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৭ লাখ মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজারের বেশি মানুষের।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code