ভারতে কারাভোগের পর ৮ বাংলাদেশিকে হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বেনাপোল (যশোর) :
ভারতে অবৈধ প্রবেশ কালে ৪ বছর জেল খেটে দেশে ফিরল ৮ যুবক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোমবার সন্ধ্যা ৭টায় তাদেরকে হন্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলো-নোয়াখালী জেলার আব্দুল সাত্তার এর ছেলে ফজলুর রহমান, আকবর এর ছেলে ইমরান , হানিফ এর ছেলে আক্তার হোসেন, জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন,আহামেদ শেখের ছেলে নাছির উদ্দিন,চাঁপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম, লক্ষীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন, ফেনি জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন

Manual5 Ad Code

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা ৪ বছর আগে ভারতে যায়। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর তারা ভারতের দিল্লি-কেন্দ্রীয় জেল খানায় ৪ বছর আটক থাকে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ভারত ফেরত ৮ বাংলাদেশীকে থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code