ভারতে গেলো ৮ মেট্রিক টন ইলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে দুই ট্রাকে আট মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে। এবারের দুর্গাপূজায় ভারতে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে রফতানি হবে। এর আগে, রবিবার (৪ সেপ্টেম্বর) ৪৯ প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে। আজ সন্ধ্যায় প্রথম চালানে আট মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। রফতানিকারক প্রতিষ্ঠান হলো বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code