ভারতে লোহার ব্রিজের পর এবার চুরি গেল ৫০ মিটার মোবাইল টাওয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

ভারতের উত্তর প্রদেশে ৫০ মিটার (১৬৪ ফুট) উঁচু মোবাইল টাওয়ার চুরির ঘটনা ঘটেছে। কৌশাম্বী জেলার উজ্জয়নী গ্রামে ১০ টন ওজনের ওই মোবাইল টাওয়ার চুরি গেছে। গত বছর পার্শ্ববর্তী রাজ্য বিহারে ৬০ ফুট দৈর্ঘ্যের একটি লোহার ব্রিজ চুরি যাওয়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর এক টেকনিশিয়ান এই নিয়ে থানায় অভিযোগ করলে চুরির বিষয়টি সামনে আসে। মামলার এজাহার অনুসারে, মোবাইল টাওয়ারটি গত ৩১ মার্চ থেকেই পাওয়া যাচ্ছিল না।

টেকনিশিয়ানের অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির মামলা করে। মামলায় টাওয়ারের সঙ্গে একটি ছাউনি এবং বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কথা উল্লেখ করা হয়। চুরি যাওয়া প্রত্যেকটি বস্তুই মোবাইল টাওয়ারের অংশ। এগুলোর মোট মূল্য ৮ দশমিক ৫ লাখ রুপি (১১ লাখ ২৬ হাজার টাকা)।

Manual7 Ad Code

অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দীপন ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জমির মালিক ও স্থানীয়দের বক্তব্য রেকর্ড করে।

Manual6 Ad Code

টেকনিশিয়ান রাজেশ কুমার যাদব মামলার এজাহারে উল্লেখ করেন, গত জানুয়ারিতে তাঁর কোম্পানি উজ্জয়নী গ্রামের একটি মাঠে মোবাইল টাওয়ার স্থাপন করে। গত ৩১ মার্চ তিনি যখন পরিদর্শনে গিয়ে দেখেন অন্য সরঞ্জামাদিসহ সম্পূর্ণ টাওয়ার উধাও!

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code