ভারতে সাজা ভোগের পর দেশে ফিরল ৬ বাংলাদেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের বিভিন্ন ডিটেনশন সেন্টারে সাজা ভোগের পর বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্ত পুলিশ শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির নিকট এসব বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে। বিভিন্ন সময়ে অবৈধভাবে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। পরে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে ঠাঁই হয় কারাগারে।

প্রত্যাবর্তনকারী বাংলাদেশিরা হচ্ছে- নোয়াখালীর সুবর্ণচরের মো. ইব্রাহিম, পটোয়াখালীর কলাপাড়ার হাবিব মোল্লা, লালমনিরহাটের হাতিবান্ধার হামিরুল ইসলাম, কিশোরগঞ্জের নিকলীর মো. কামাল হোসেন, যশোর কতোয়ালীর মোছা. জাহানারা বেগম ও বাগেরহাটের কচুয়ার আলম খান ওরফে সহিদুল ইসলাম। তাদের গ্রহণ করতে স্বজনরা আগে থেকেই শেওলা স্থলবন্দরে অপেক্ষা করেছিল।

Manual3 Ad Code

শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মো. মাসুদুজ্জামান ভারতে সাজাভোগের পর ৬ বাংলাদেশির প্রত্যাবর্তনের সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশের নিকট থেকে তাদের গ্রহণকালে বিজিবির কোম্পানী কমান্ডার মনির মিয়া ও বিয়ানীবাজার থানার এসআই আব্দুর রব উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code