ভারতে ৬ শতাধিক স্থানে সন্ত্রাসবিরোধী অভিযান, ফের জঙ্গি হামলার আশঙ্কা, ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

ফের জঙ্গি হামলার সম্ভাবনা দেখছে ভারত। জম্মু কাশ্মীরের পহেলগামের থেকে শিক্ষা নিচেছ তারা। সেই শিক্ষা নিয়ে আগেভাগেই ৪৮টি পর্যটনস্থল বন্ধ করে দিল সরকার ।
গত ২২ এপ্রিল অনন্তনাগের পহেলগাময়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেই জঙ্গিহানার পরেই কাশ্মীর জুড়ে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান। যদিও এখনও অবধি পহেলগাময়ের হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি। সূত্রে পাওয়া খবরে জানা যাইয়, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন।

জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গিহানার আশঙ্কা জেরে কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল রাজ্যের সরকার। ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮টি-ই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সেই জঙ্গিহানার পরেই কাশ্মীর জুড়ে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান। এখনও পর্যন্ত হামলাকারীদের নাগাল না পাওয়া গেলেও উড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গির ঘরবাড়ি। তবে জঙ্গি হামলার আশঙ্কা কমেনি। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া, এর ‘জবাবে’ হিসাবে আবারও হামলার ছক কষছে জঙ্গিরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, গত কয়েক দিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে জঙ্গিদের একাধিক ‘স্লিপার সেল’ সক্রিয় হয়েছে। শীঘ্রই আবারও কোনও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হামলা চালাতে পারে তারা। সেই আশঙ্কাতেই মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হল ৪৮টি পর্যটনস্থল। এগুলির মধ্যে কোনও কোনও স্থানে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান।

মঙ্গলবার থেকে বন্ধ করা পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। তবে গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্য যে সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শুধু তা-ই নয়, পহেলগামের হামলার প্রতিক্রিয়া হিসাবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ডোডা এবং কিশ্তোয়ারের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, মাত্র ছ’দিনে উপত্যকার ৬০০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়েছে। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পর্যটন কেন্দ্র বন্ধ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code