ভারত-পাকিস্তান ম্যাচের আগে গান শোনাবেন অরিজিৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে আজ (১৪ অক্টোবর) পাকিস্তান-ভারতের ম্যাচ হতে যাচ্ছে । এবারের বিশ্বকাপের শুরু থেকে দর্শকদের উপস্থিতি কম ছিল। তবে পাকিস্তান-ভারতের খেলা দেখতে আগে থেকেই উল্লেখযোগ্য সংখ্যক টিকিট সংগ্রহ করেছেন দর্শকরা।

Manual8 Ad Code

ক্রিকেটপ্রেমীদের মাত্রা আরও বাড়িয়ে দিতে ব্যবস্থা করেছে বিসিসিআই। জানা গেছে, এই ম্যাচের আগে মাঠে সংগীত পরিবেশন করবেন বলিউডের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং।

Manual1 Ad Code

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু তা হয়নি। ফলে অনেকে বিশ্বকাপের আনন্দ পুরোপুরি নিতে পারেনন।
তাই অনেকে বলছন এ কারণে হয়তো অরিজিৎ সিংয়ের গানের আয়োজন করা হয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান।

Manual2 Ad Code

আজকের ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনে গান গাইবেন অরিজিৎ সিং। তার সঙ্গে শংকর মহাদেবন ও সুখবিন্দর সিংয়েরও গান গাওয়ার কথা রয়েছে।

এদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে এক্সে জানানো হয়, ‘ভারত–পাকিস্তান ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরম্যান্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গাইবেন।’

এমনিতেই ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট নিয়ে। এ ম্যাচের আগে সংগীতানুষ্ঠানের আয়োজন সেই আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচ উপলক্ষে আহমেদাবাদে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১১ হাজারের বেশি গুজরাট পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও হোম গার্ডের সদস্যরা। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা আজকের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code