ভারী বৃষ্টি হলেই বিপদে পড়বে ঢাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কারণ বৃষ্টির পানি নিষ্কাশনের পাম্প মেশিনের অর্ধেকই চলছে না। ঢাকা ওয়াসা হতে হস্তান্তরকৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব পাম্প নিয়ে এখন বিপাকে পড়েছে দুই সিটি করপোরেশন। অপরদিকে পাম্প স্টেশনে পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে কারণে ভারী বৃষ্টি হলে রাজধানীর মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, কমলাপুর পাম্প স্টেশনের প্রতি সেকেন্ডে পাঁচ ঘনমিটার পানি তোলার তিনটি পাম্পের মধ্যে দুটি, রামপুরায় একই ক্ষমতাসম্পন্ন পাঁচটি পাম্পের মধ্যে একটি এবং ধোলাইখালে প্রতি সেকেন্ডে ৭.৫ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন সেচের তিনটি পাম্পের তিনটিই অচল। চালু যন্ত্রগুলো ৩০-৪০ ভাগ কার্যক্ষমতা নিয়ে চলছে। তার ওপর পানির লেভেল এবার জুনেই বিপৎসীমা ৪.৮ এর কাছাকাছি চলে এসেছে। এতে ভারী বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে যেতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা এ অবস্থার জন্য ঢাকা ওয়াসাকে দায়ী করছেন। তারা বলেছেন, ওয়াসা রামপুরা ও কমলাপুরে দুটি স্টর্ম ওয়াটার পাম্প স্টেশন স্থাপনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি ব্যবহার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code