ভালো ইংরেজি বলে ট্রাম্পের মন জয় করলেন আফ্রিকান এই প্রেসিডেন্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইয়ের ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্যে বেশ মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক কূটনৈতিক বৈঠকে আফ্রিকার পাঁচটি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। অংশগ্রহণকারী দেশগুলো হলো গ্যাবন, গিনি বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগাল।

বৈঠকের আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক এবং আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন।

Manual5 Ad Code

লাইবেরিয়ার প্রেসিডেন্ট বোয়াকাই তাঁর বক্তব্যে বলেন, ‘মি. প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বন্ধু। আপনার ‘‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ নীতিকে আমরা সমর্থন করি। আমাদের দেশে প্রচুর খনিজসম্পদ রয়েছে এবং আমরা শান্তি ও গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

বোয়াকাই আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের লাইবেরিয়ায় বিনিয়োগের আহ্বান জানাতে চান।

তাঁর বক্তব্য শেষ হতেই ট্রাম্প বলেন, ‘খুব সুন্দর ইংরেজি বললেন আপনি। কোথায় শিখেছেন?’ জবাবে বোয়াকাই জানান, তিনি লাইবেরিয়াতেই শিক্ষালাভ করেছেন। এতে ট্রাম্প কিছুটা বিস্মিত হয়ে বলেন, ‘লাইবেরিয়ায়? এটা তো দারুণ! অনেকেই এত সুন্দরভাবে বলতে পারে না।’

উল্লেখ্য, ইংরেজিই লাইবেরিয়ার সরকারি ভাষা। ১৮২২ সালে আমেরিকা থেকে মুক্ত হওয়া দাসদের উপনিবেশ হিসেবেই দেশটির প্রতিষ্ঠা।

Manual1 Ad Code

বৈঠকে কঙ্গো ও রুয়ান্ডার মধ্যকার শান্তি আলোচনায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন গ্যাবনের প্রেসিডেন্ট ওলিগি এনগুয়েমা। আর সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু ফায়ে ট্রাম্পকে আমন্ত্রণ জানান দেশটিতে একটি গলফ কোর্স গড়ে তোলার জন্য।

৪৪ বছর বয়সী ফায়ে ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সেনেগালের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হন। তিনি একসময় রাজনৈতিক বন্দী ছিলেন। ট্রাম্প তাঁর জীবনসংগ্রামের প্রশংসা করে বলেন, ‘আপনি দুর্দান্তভাবে প্রতিকূলতা জয় করেছেন। অভিনন্দন।’

Manual7 Ad Code

ডেস্ক: এস

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code