ভালো ফলাফল করায় কমিউনিটি নেতা কামাল আহমেদের পুত্র সাজিদ আহমেদ শামীকে সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

আমিরুল ইসলাম বেলাল ঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি কমিউনিটির অত্যন্ত প্রিয়মূখ কামাল আহমেদের প্রথম পুত্র সাজিদ আহমেদ শামী বার্মিংহামের আষ্টন ইউনিভার্সিটি থেকে সাফল্যের সাথে একাউন্টেন্টে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ১২ জুলাই বার্মিংহামের স্মলহীথের পঞ্চখানা রেষ্টুরেন্টে সাজিদ আহমেদ শামীর বাবা কামাল আহমেদের শুভাকাংখী ও বন্ধুদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় সাজিদ আহমেদ শামীর মা মিসেস কামাল আহমেদকেও বিশেষ ধন্যবাদ জানাানো হয়। এই সংবর্ধনার আয়োজকরা জানান,মূলতঃ সাজিদ আহমেদ শামীকে উৎসাহিত করতেই এই আয়োজন। এছাড়া এই আয়োজনের মাধ্যমে কমিউনিটির অন্যান্যরাও লেখাপড়ার প্রতি আরো বেশী আগ্রহী হবে। অনুষ্ঠানে কামাল আহমেদের পরিবারের সদস্যরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির আবুল,মিছবাউর রহমান মিছবাহ,এনামূল হক নেপা,বুলন চৌধুরী,জুম্মা আহমেদ লিটু,এম এ মুন্তাকীম,শমসেদ বখত চৌধুরী,কবীর উদ্দীন,মোস্তফা কামাল বাবলু,আবুল কালাম আজাদ,সাদেক মিয়া সমছু,আশিক মিয়া,তারেক চৌধুরী,দেলওয়ার হোসেন মঞ্জু,মকবুল চৌধুরী,আবু এম চৌধুরী সুইট,বদরুল চৌধুরী,সাংবাদিক রিয়াদ আহাদ,জয়নাল ইসলাম,মোহাম্মদ আলী,রাজু আহমেদ,ফারছু আহমেদ চৌধুরী,আমিরুল ইসলাম বেলাল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code