ভাষার মিশ্রণ ঠেকানোর এখনই সময়: ব্যারিস্টার তাপস

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করব।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

ফজলে নূর তাপস বলেন, যেভাবে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে অন্যান্য ভাষার মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে এখনই সময় ব্যবস্থা নেয়ার। তাই দায়িত্ব নেয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code

এর আগে বৃহস্পতিবার রাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী মেয়র সাঈদ খোকন।

Manual5 Ad Code

 

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code