ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম নিয়ে আরও গবেষণার নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্বাস্থ্য-পুষ্টি ডেস্কঃ 

Manual1 Ad Code

হার্ট, কিডনি ও শরীরের রোগ প্রতিরোধে ভিটামিন ডি ও ম্যাগনেসিয়ামের গুরুত্ব অপরিসীম। তাই মানবদেহে এগুলোর কার্যকারিতা নিয়ে দেশে আরও বিস্তর গবেষণার নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Manual8 Ad Code

তিনি বলেন, দেহে ভিটামিন ডি ও ম্যাগনেসিয়ামের আরও কার্যকারিতা নির্ণয়ের লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Manual1 Ad Code

সোমবার (১১ অক্টোবর) দুপুরে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে এ বিষয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, হাড়ের ক্ষয় রোধে ও অকালে বৃদ্ধ হওয়া থেকে রক্ষায় ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শরীরের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম থাকলে মস্তিষ্কের কার্যকারিতা ভালো থাকে, ডায়াবেটিস ও করোনা ভাইরাসসহ অন্যান্য জীবাণুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। গর্ভবতী মা ও তার সন্তানের সুস্থতার জন্যও ভিটামিন ডি ও ম্যাগনেসিয়ামের বিরাট ভূমিকা রয়েছে।

সেমিনারে জানানো হয়, সামুদ্রিক মাছ, ছোট মাছ ও শাকসবজি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। রোদে গেলে রোদ থেকে ত্বকের মাধ্যমে শরীরে ভিটামিন ডি-এর চাহিদা পূরণ হয়ে থাকে।

বিএসএমএমইউয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ।

Manual7 Ad Code

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সাইন্সের পরিচালক অধ্যাপক ডা. শামীম মমতাজ ফেরদৌসী বেগম, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহামুদ আরাফাত, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীসহ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code