ভিন্নরকম শুভশ্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: পাকা চুল, কুঁচকানো ত্বক, ফ্যাকাসে চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা শাড়ি; সবমিলে একজন সাধারণ বৃদ্ধা। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায়, ইনি আসলে শুভশ্রী গাঙ্গুলি; টলিউডের প্রথম সারির অভিনেত্রী। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হওয়া একটি পোস্টারে এমন ব্যতিক্রম রূপে দেখা দিয়েছেন তিনি। সুদর্শনা শুভশ্রীর তাহলে এই হাল কেন? রহস্য ভেদ হয় পোস্টারের অন্যান্য তথ্যে চোখ রাখলে। এটি মূলত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামের একটি ওয়েব সিরিজের পোস্টার। যেখানে নামভূমিকায় আছেন শুভশ্রী। এর মাধ্যমেই ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর।

Manual2 Ad Code

লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজে শুভশ্রীর স্বামীর ভূমিকায় আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা যাবে সোহম চক্রবর্তীকেও। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে সিরিজটি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code