ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি এস,এম, এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, মুক্তিযোদ্ধা রনজিত সরকার, সাবেক প্রধান শিক্ষক মঈনুদ্দীন দফাদার। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল কাশেম সরদার, ঠাকুরদাস সরকার, আজিজুর রহমান লাভলু, আবু সিদ্দিক শিকারী, মাহবুব জোয়াদ্দার, আনিছুল হক, মোমিন উদ্দীন, জনাব আলী সরদার, গাজী আনসার আলী সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code