ভিসা ব্যবসা হালাল কিনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :

Manual2 Ad Code

যেহেতু কিয়ামতের দিন উপার্জনের উৎস সম্পর্কে জবাবদিহি করতে হবে সেহেতু মুমিনের জন্য হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ( সুনানুত তিরমিযী, হাদিস, নং ২৪১৭)

আর ইসলাম কল্যাণকর সকল বস্তুকে মানবজাতির জন্য হালাল করেছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মানুষ পৃথিবীতে হালাল ও উত্তম যা রয়েছে তা থেকে আহার কর।’(সূরা বাক্বারা ১৬৮)

সুতরাং আপনার এই কাজের মাঝে যদি মিথ্যাচার, প্রতারণা, সুদ-ঘুষের সম্পৃক্ততা, জুলুম, খেয়ানত না থাকে; বরং যদি কাজটা আপনি সততা, আমানতদারিতা, স্বচ্ছতা, আন্তরিকতা, শৃঙ্খলা ও ওয়াদা পালনসহ সম্পাদন করতে পারেন তাহলে এর বিনিময়ে মুনাফা অর্জন আপনার জন্য হালাল হবে।

Manual4 Ad Code

হাদিসে এসেছে, ‘আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবীগণ, সিদ্দিকীন ও শহীদদের সঙ্গে থাকবে।” (সুনানুত তিরমিযী, হাদিস নং ১২০৯)

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code