অবাধ নির্বাচনের জন্য সংলাপের ওপর গুরুত্বারোপ তুরস্কের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: অবাধ ও সুষ্ঠ জাতীয় নির্বাচনের জন্য সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের চেষ্টা করছে বাংলাদেশ সরকার। আমরা আশা করি, সরকার দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে।’
বুধবার (১৬ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন করলে একপর্যায়ে রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান আমি বুঝি। আমি মনে করি, আমার সঙ্গে আপনাদের চিন্তা না জানিয়ে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন।’
মোস্তফা ওসমান তুরান বলেন, ‘বাংলাদেশে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুযোগ আছে। তবে দুঃখজনকভাবে এটি এখন হচ্ছে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এমন কোনও রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, যেটি দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কমিয়ে দেবে।’
নির্বাচন প্রস্তুতি যেকোনও দেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে তিনি বলেন, ‘একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন দেশটি নিজেদের অভ্যন্তরীণ বিষয়ের দায়িত্ব নেয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code