রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দীর্ঘ প্রায় পাঁচ বছর পর পদ্মার কোলঘেঁষা রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়া আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি।

Manual7 Ad Code

উদ্বোধনের অপেক্ষায় থাকা এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নগরীর সিঅ্যান্ডবি ক্রসিংয়ে দেশের বৃহত্তম ম্যুরালটি নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code