ভূমধ্যসাগরের পানিসীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের বিবাদের নেপথ্যে!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তুরস্কের সঙ্গে আজকাল প্রায়ই নানা বিষয়ে বিবাদে জড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। সর্বশেষ আঙ্কারা ঘোষণা করেছে, ভূমধ্যসাগরের একটি এলাকায় গ্যাস ড্রিলিং জরিপের জন্য তারা একটি জাহাজ পাঠাচ্ছে। এ কথা ঘোষণার পরই গ্রিসের সঙ্গে তাদের তীব্র দ্বন্দ্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউরোপিয়ান ইউনিয়নও। নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এমনিতেই তুরস্ক ও গ্রিসের সম্পর্ক ভালো নয়। তার ওপর তুরস্কের এই জাহাজ পাঠানোর খবরে গ্রিসের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। কারণ তুরস্কের দক্ষিণ উপকুলের কাছাকাছি ওই জায়গাটি গ্রিসেরও একটি দ্বীপের নিকটবর্তী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে উস্কানির ব্যাপারে চুপ করে থাকাটা ইউরোপীয় ইউনিয়নের জন্য ভুল হবে। ইউরোপীয় পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনার সময় রক্ষণশীল ব্লকের প্রধান ম্যানফ্রেড ওয়েবার বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সময় এসে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code