ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার জনগণকে জরুরিভিত্তিতে ভিসা দেওয়ার কথা ভাবছে জার্মানি। জার্মানিতে বসবাসরত অভিবাসীদের ক্ষতিগ্রস্ত আত্মীয়দের খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা দিতে এ পদক্ষেপ নিচ্ছে বার্লিন। শনিবার (১১ ফেব্রুয়ারি) জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিজার এ কথা জানান।

Manual6 Ad Code

ন্যান্সি ফিজার বলেন, ‘এটি একটি জরুরি সহায়তা। তুর্কি ও সিরিয়ার যেসব পরিবার জার্মানিতে আছে, কোনও জটিলতা ছাড়াই দুর্যোগ কবলিত এলাকা থেকে নিজেদের আত্মীয়-স্বজনদের নিয়ে আসতে পারবে। তাদের দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Manual1 Ad Code

তবে, এই ভিসার মেয়াদ হবে তিন মাস। ভূমিকম্পে দেশ দুটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং মৃতের সংখ্যা ২৯ হাজার পার হওয়ায় সহায়তার সিদ্ধান্ত নিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code