ভেঙে পড়লো রাশিয়া ও ইউরোপের জ্বালানি সম্পর্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: কয়েক দশক ধরে খুব সূক্ষ্মভাবে ইউরোপের সঙ্গে তেল ও গ্যাস বাণিজ্য গড়ে তুলেছিল রাশিয়া। এটি ছিল দেশটির রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবাহ। কিন্তু গত বছর ইউক্রেনে আক্রমণের পর এই বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরেছে। এখন এই সম্পর্ক এমন অবস্থায় পৌঁছেছে, অদূর ভবিষ্যতে যেখান থেকে রাশিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছেন না বিশ্লেষকরা।

প্রায় এক বছর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে প্রতিবেশী দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে তার সেনাবাহিনী। এরপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপে সরবরাহ উল্লেখযোগ্য কমিয়ে ফেলার সিদ্ধান্তে হ্রাস পায় রাশিয়ার জ্বালানি রফতানি।

Manual6 Ad Code

সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়াসহ সর্বশেষ নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু গ্যাসের চেয়ে অপরিশোধিত ও শোধন করা তেলের বিকল্প বাজার খুঁজে পাওয়া সহজ দেশটির জন্য।

Manual4 Ad Code

ইউরোপের সঙ্গে রাশিয়ার গ্যাস বাণিজ্যের ভিত্তি হলো হাজারো মাইল পাইপলাইন। যা সাইবেরিয়া থেকে শুরু হয়ে জার্মানি হয়ে ইউরোপের অপর দেশে পৌঁছেছে। গত বছরের আগ পর্যন্ত পশ্চিমা ক্রেতারা রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ ছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code