ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র বর্নাঢ্য অভিষেক,ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধি : প্রবাস জীবনেকে সুসংগঠি ও সাবলম্বী করার লক্ষ্যে, সেই সঙ্গে নিজস্ব ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দিতে, ইতালির ভেনিসে বসবাসরত কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর নিয়ে ‘ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘, ইতালি পূর্ণাঙ্গ কমিটি, অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।

Manual5 Ad Code

শনিবার স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজে ‘ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র সভাপতি কুদ্দুস চৌধুরী’র সভাপতিত্বে সাংবাদিক মাকসুদ রহমান ও মমিনুল ইসলামের প্রাণবন্ত সন্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক আবু জাফর সালেহ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিক গাজী, সহ সভাপতি আশরাফ পাটোয়ারী, সদস্য সচিব নেমাল চৌধুরী, উপদেষ্টা ইকবাল আহমেদ, উপদেষ্টা আবু সাঈদ, ফয়সাল আহমেদ, যুগ্ম সম্পাদক মোখলেছ সরকার, উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ

সভায় ২৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচয় করিয়ে দেওয়া হয় ।বৃহত্তর কুমিল্লার সিনিয়র ইতালি প্রবাসী চাঁদপুরের বেলাল হোসেনকে প্রধান উপদেষ্টা এবং কুমিল্লার নেমাল চৌধুরী ও বি বাড়িয়া‘র আনিসুর রহমানকে সদস্য সচিব করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।ইতালির ভেনিস প্রভেন্সিতে প্রায় ৪ হাজার বৃহত্তর কুমিল্লা প্রবাসীর বসবাস। বৃহত্তর কুমিল্লার প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন মধ্য থেকে ২৫১ সদস্যের কার্যকরী কমিটি এবং সেই সঙ্গে ৩১ সদস্যের উপদেষ্টা পরিষদ নিয়ে অভিষেকের মাধ্যমে যাত্রা শুরু করলো নতুন কমিটি।এই আনন্দমুখর আয়োজনে বৃহত্তর কুমিল্লা ও ভেনিসে বাংলাদেশি বিভিন্ন সংগঠনের ব্যক্তি সহ সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাঠান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান,দপ্তর সম্পাদক জিল্লাল মিয়া,প্রচার সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক ইলিয়াস পাটোয়ারীসহ আরো অনেকেই অনুষ্ঠানকে সফল করতে কাজ করেছেন। উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান ও রাতের খাবারের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কুদ্দুস চৌধুরী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code