ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল,  কুষ্টিয়া :

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের তত্ত্ববধায়নে ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: নুরুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিপ্লব কুমার সরকার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা থানার এস.আই রিফাজ উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট স্বাস্থ’্যকর্মী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: নুরুল আমীন বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের এ ক্যাপসুল খাওয়ান। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান। এছাড়াও আরো বলেন প্রিন্ট মিডিয়ার পাশাপাশি মাইকিং এর মাধ্যমে জনসাধারণ কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো বিষয়ে প্রচার প্রচারণা করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code