ভ্যাকসিন দ্রুত বাংলাদেশ পৌঁছাবে: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: করোনার ভ্যাকসিন আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব দ্রুত তা বাংলাদেশ পৌঁছাবে।

Manual7 Ad Code

বুধবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।  সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।  এ সময় আওয়ামী লীগের শীর্ষনেতারা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

সরাসরি বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে না পেরে বিষয়টিকে ‘জেলে বন্দি’র সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব খারাপ লাগছে। সবাই ওখানে বসে আছেন আর আমি এখানে জেলখানার মতো বন্দি শিবিরে বসে আছি। কবে করোনার এই বন্দিত্ব থেকে মুক্তি পাব। শুধু বাংলাদেশ না পুরো বিশ্বেই একই অবস্থা।’

Manual3 Ad Code

“ভ্যাকসিন আসার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের চুক্তিও হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে অনুমোদনও দিয়ে দিয়েছে। আমরা আশা করি তাড়াতাড়িই আমরা এটা পেয়ে যাব। তারপরও সব থেকে সুরক্ষা হচ্ছে সবারই  মাস্ক পড়ে থাকা, হাত পরিস্কার রাখা এবং দূরত্ব বজায় রাখা।”

এ সময় দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code