ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের দায়িত্বে সাংবাদিক শতরূপা বড়ুয়া

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:

Manual6 Ad Code

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সাংবাদিক শতরূপা বড়ুয়া।  তিনি এর আগে ভয়েস অব আমেরিকার ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত ছিলেন।

বাংলাদেশের মেয়ে শতরূপা বড়ুয়া রাজধানী ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি
নেন। তিনি একজন নৃবিজ্ঞানী হিসেবেও পরিচিত ছিলেন।
বাংলাদেশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত। এ বছরের প্রথম দিনই তিনি ওয়াশিংটন ডিসি এলাকাভিত্তিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকরপোরেটেড (ডুয়াফি)’র পরিচালনা পরিষদের সভাপতি হন।
উল্লেখ্য, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের পদ থেকে গত ২৮শে মে অবসর গ্রহণ করেন সংবাদ পাঠিকা, ভাষ্যকার ও সাংবাদিক রোকেয়া হায়দার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code