মণিপুরে আরও দুই নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের মণিপুর রাজ্যে দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও যৌন নির্যাতনের পর বিবস্ত্র অবস্থায় ঘোরানোর ঘটনায় উত্তাল দেশটি। সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। একইদিন ওই রাজ্যে আরও দুই আদিবাসী নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

সম্প্রতি মণিপুর রাজ্যে দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নগ্ন অবস্থায় দুই নারী গ্রামে হাঁটছেন। তাদের ঘিরে রেখেছে একদল পুরুষ। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছিল দুই মাস আগে। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মণিপুরে নারীরা আদিবাসী নারীদের ওপর যৌন হামলায় অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে। শুক্রবার রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছে। ধর্ষণের ঘটনায় কয়েকজন আটকও হয়েছেন।

Manual7 Ad Code

শনিবার (২২ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, নতুন করে যে দুই আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে, তাদের একজনের ২১ অন্যজনের ২৪ বছর। আগের ঘটনার স্থানের চেয়ে কাছাকাছি। মণিপুরে সে সময়ে স্থানীয় কুকি ও মাইতি সম্প্রদায়ের সহিংসতা চলছিল। কয়েকজন জোর করে বাড়িতে প্রবেশ করে দুই বোনকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code