মতামত নিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: আসন্ন উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে
দলের বিভিন্ন স্তরের মতামত নিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এরইমধ্যে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দলের স্থানীয় সরকার
বিশেষজ্ঞদের একটি লিখিত প্রস্তাবনাও জমা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটি ও প্রভাবশালী দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা
গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মার্চে সারা দেশে উপজেলা
পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানানো হয়েছে।

Manual4 Ad Code

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি
করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে। একই দিনে কয়েকটি পৌরসভায়
নির্বাচনও রয়েছে। কমিশন জানিয়েছে, পরে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা
করা হবে।

Manual8 Ad Code

বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ক্ষমতাসীন
আওয়ামী লীগের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা,
এ নিয়ে বিএনপিতে আলোচনা শুরু হয়েছে।

Manual2 Ad Code

কোনও কোনও নেতা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া
উচিত। এতে সংগঠন শক্তিশালী হয়, তৃণমূলে দায়িত্বশীল ও গ্রহণযোগ্য
নেতৃত্ব মেলে এবং দলে আস্থাশীল পরিবেশ সৃষ্টি হয়।

কারও কারও যুক্তি, এই সরকারের বিরুদ্ধে পদত্যাগের একদফা আন্দোলন
চলাকালীন স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক
কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়বে বিএনপি। একইসঙ্গে এই মুহূর্তে
বিএনপির সঙ্গে সরকার পদত্যাগের যুগপৎ আন্দোলনে যারা যুক্ত, তারাও
নেতিবাচক অবস্থান নিতে পারে।

Manual1 Ad Code

দলের স্থায়ী কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ইতোমধ্যে উপজেলা
নির্বাচনসহ স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে মতামত নিতে শুরু করেছেন
তারেক রহমান। এরমধ্যে দলের একাধিক বিশেষজ্ঞ একটি প্রস্তাবনাও
জমা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল
আবেদীন বলেন, ‘এখনও নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি।
আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে প্রস্তাব জমা হয়েছে কিনা,
জানা নেই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code