মতিঝিল আইডিয়ালে জিপিএ-৫ পেল ৮০ শতাংশ শিক্ষার্থী

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
ফাইল ছবি

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: রোববার (১২ মে) ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

Manual2 Ad Code

জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯৫৬ জন। প্রতিষ্ঠানটির ৮০ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Manual4 Ad Code

জানতে চাইলে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ বলেন, যে ১০ জন শিক্ষার্থী ফেল করেছে তারা পরীক্ষা অসমাপ্ত রেখে বিদেশ চলে গেছে। তার মানে আমাদের এখান থেকে থেকে কেউ ফেল করেনি।

তিনি বলেন, ভালো ফলের প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া প্রতিদিন শ্রেণিকক্ষে শেষ করার পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। সে কারণে এ স্কুলে একজন দুর্বল শিক্ষার্থীও ভালো হয়ে ওঠে। ভালো ফলের জন্য তিনি শ্রেণি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code