মসজিদ থেকে পার্ক, ইহদিনার পরিচ্ছন্নতার মহতি উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

মিশিগানে ইহদিনা আয়োজিত ‘কমিউনিটি ক্লিন-আপ ডে ২০২৫’ রোববার ২৫মে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এই দিনব্যাপী কর্মসূচিতে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে মসজিদ, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও পার্ক এলাকাকে পরিচ্ছন্ন করা হয়।
প্রথম ধাপের কার্যক্রম শুরু হয় মসজিদ বায়তুল মোকাররামে, যেখান থেকে যুহরের নামাজ ও দোয়ার মাধ্যমে ক্লিন-আপ কার্যক্রমের সূচনা হয়। এরপর মসজিদের ভেতর ও চারপাশ পরিষ্কার করা হয়।
পরবর্তী গন্তব্য ছিল দারুল উলুম ডেট্রয়েট, যেখানে দীর্ঘদিনের আবর্জনা, আগাছা এবং প্লাস্টিক অপসারণ করা হয়। দিন শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম হয় হ্যামট্রাম্যাকের জেইন ফিল্ড পার্কে, যেখানে পার্কে অবস্থানরত যুবকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পজিটিভ সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়া হয়।
সমাপনী দোয়া ও বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ইহদিনার পক্ষ থেকে মাওলানা শেখ আহমাদ কাশেম, মুফতি রিয়াদুল হুদা এবং মাওলানা শাকের আহমদ এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ডেস্ক বিজে

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইহদিনার পরিচ্ছন্নতার মহতি উদ্যোগ
  • মসজিদ থেকে পার্ক
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code