মনপুরায় তিন হাজার মানুষ পানিবন্দী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ভোলার মনপুরায় শনিবার রাতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙা বাঁধ পরিদর্শন করা হয়েছে। দ্রুত নতুন বাঁধ নির্মাণ করা হবে।

Manual4 Ad Code

মনপুরার ইউএনও বশির আহমেদ জানান, ঘূর্ণিঝড় ফণির আঘাতে উপজেলার ছয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে, চার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড় কবলিতদের শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code