মনের কথা জানালেন মন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

বিয়ে নাকি লিভইন সম্পর্ক। এ নিয়ে নানা বিতর্ক রয়েছে। লিভইন রিলেশনশিপ কতটা ঠিক, নাকি পুরোটাই ভুল? তা নিয়ে এবার নিজের মনের কথা বললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাডকড়ি।

Manual4 Ad Code

তিনি বলেন, লিভইন রিলেশনশিপ ঠিক নয়। আমি লন্ডনে গিয়েছিলাম। ব্রিটিশ পার্লামেন্টে। আমি তাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কী? দরিদ্রতা, খেতে না পাওয়া, বেকারত্ব- কোনটি? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ যুবক-যুবতী বিয়ে করে না’।

Manual1 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতীন গাডকড়ি এসব কথা বলেছেন।

তিনি বলেন, যদি কাউকে ভালোবাসেন তাহলে বিয়ে করুন। দায়িত্ব নিন। লিভ ইন রিলেশনশিপ আর কিছুই নয়, যৌন ক্ষুধা মেটানোর একটা পথ মাত্র, ভীরুদের জন্য। এই যে এত পুরুষদের বিরুদ্ধে ভুয়া ধর্ষণের মামলা হচ্ছে, নারীদের খুন করা হচ্ছে- তার একটা বড় কারণ হলো লিভইন।

কার্যত লিভইন রিলেশনশিপ নিয়ে মন্ত্রী তার নিজের মতামত ও মনের কথা জানিয়েছেন। এমনকি যারা বিয়ে না করে এ ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, তাদের এটা যৌন ক্ষুধা মেটানোর একটা পথ বলেও উল্লেখ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক ও হাইওয়ে দপ্তরের এই মন্ত্রী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code