মন্ত্রিসভা থেকে অর্থমন্ত্রী-আবাসন মন্ত্রীর পদত্যাগ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস:

কানাডায় জাস্টিন ট্রুডোর মন্ত্রীসভায় বিভিন্ন কারণে টানাপোড়েন দেখা দিয়েছে। ইতোমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এরমধ্যে রয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং আবাসনমন্ত্রী শন ফ্রেশার।

কানাডার রাজনীতিতে এ নিয়ে চলছে তোলপাড়। কানাডার স্থানীয় মিডিয়ায় বিষয়টি এখন টক অব দ্য টাউন। অন্যদিকে জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানিয়েছে টরন্টো স্টার সম্পাদনা পরিষদ। তারা বলছেন, কানাডা যে নেতৃত্ব চায়, সেটি দিতে জাস্টিন ট্রুডো অপারগ। দেশের স্বার্থে তাঁর পদত্যাগ করা উচিত। শুধু তাই নয় জাস্টিন ট্রুডোর নিজের দল ও বিরোধী দলও তাঁর পদত্যাগ চাইছে।

Manual3 Ad Code

এছাড়াও সাম্প্রতিক সময়ে ট্রুডোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প গভর্নর হিসেবে ট্রুডোকে আখ্যা দেওয়ার কারণে।

Manual4 Ad Code

উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে উল্লেখ করেছেন ‘দ্য গ্রেট স্টেট অব কানাডা’ হিসেবে। আর ট্রুডোকে বলেছেন- গভর্নর জাস্টিন ট্রুডো। আগেরবার তাদের ব্যক্তিগত সাক্ষাতে তিনি ট্রুডোকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে পরামর্শ দিয়েছিলেন। এবার তার সোশ্যাল মিডিয়া ‘সোশ্যাল ট্রুথ’ এ সরাসরি স্টেট এবং গভর্নর হিসেবেই উল্লেখ করেছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code