কানাডায় ৫২ হাজার কেজি রাসায়নিকবাহী জাহাজে আগুন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ কানাডার কোস্ট গার্ড জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া উপকূলে একটি কন্টেইনার জাহাজে আগুন লাগার ঘটনা পর্যবেক্ষণ করছে তারা। পরিস্থিতি মূল্যায়নের জন্য ইউএস কোস্ট গার্ডের সঙ্গে কাজ করা হচ্ছে।

Manual2 Ad Code

রবিবার (২৪ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জাহাজটির নাম এমভি জিম কিংস্টন। সেখান থেকে ইতিমধ্যে ১০ জন ক্রু মেম্বারকে নামিয়ে আনা হচ্ছে, আরও ১১ জন আটকে আছেন।

Manual6 Ad Code

জাহাজটিতে ৫২ হাজার কেজির বেশি জ্যানথেট বহন করা হচ্ছে। এটা খনিতে ব্যবহারের রাসায়নিক। এই জিনিস পানিতে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code