ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

সিলেট:

Manual7 Ad Code

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নস্থ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৬ জানুয়ারি মঙ্গলবার ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়”এর হল রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউল বারী চৌধুরী’র সভাপতিত্বে এবং বিদ্যালয়”এর সহকারী শিক্ষক এমদাদুল হক তরুন ও মো আব্দুল কুদ্দুস খাঁন”এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মইনুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

Manual6 Ad Code

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসাইন কিণ্ডারগার্টেন এর সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হুসেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদে অভিভাবক সদস্য আব্বাস আহমদ, জাকারিয়া আহমদ ময়না, বিশিষ্ট সমাজসেবী গোলাম রব্বানী জায়গীরদার, ৪ নং ওয়ার্ড সদস্য সাবেক ছাত্রনেতা, যুবনেতা সাদ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এম এস রুবেল আহমদ, ছাত্রনেতা সাইদুর রহমান, রামধা শিশু বিদ্যানিকেতন স্কুলের সভাপতি হানিফ আহমদ, ছাত্রনেতা জুনেদ আহমদ”সহ প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জনাব মুশফিক জায়গীরদার বলেন” মানুষের পাশে থাকার শিক্ষা আমরা আমাদের পিতা মাতার কাছ থেকে ছোট বেলায় পেয়েছি। যা থেকে শিক্ষা নিয়ে আমরা সকল ভাই-বোন মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করি।পরিবারের সবাই মিলে যাতে মানুষের পাশে আরও বৃহৎ পরিসরে থাকতি পারি সে জন্যেই মূলত আমার পিতার নামে এই ট্রাস্ট গঠন করা হয়েছে।

এ সময় ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের তহবিলে নগদ ২লক্ষ টাকা প্রদান করে মুশফিক জায়গীরদার এর বড় ভাই মুকিমুল ইউনুছ জায়গীরদার (মুরাদ) বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য পদ গ্রহণ করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code