মসজিদে যাওয়ার পথে আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে রাহমাতুল্লাহ নেকজাদ (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দেশটিতে এ নিয়ে গত দুই মাসে তিন সাংবাদিক নিহত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার বাড়ির কাছে মসজিদে যাওয়ার পথে ওই আফগান সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করা হয়।

গাজনি প্রদেশের পুলিশের মুখপাত্র আহমদ খান জানান, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাইলেন্সড পিস্তল থেকে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক নেকজাদকে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তালেবানও এর দায় অস্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেন, এ হত্যাকাণ্ডকে আমরা দেশের জন্য বড় ক্ষতি মনে করি।

Manual2 Ad Code

আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, নেকজাদ এএফপি এবং আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code