২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১০৫ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৮৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজকের ৬ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬০ জনের এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code