মসজিদ ও কবরস্থান রক্ষার দাবীতে সিলেটে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

রুহিন আহমদ : সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ঐতিহাসিক গণকবর ও অসংখ্য মুক্তিযোদ্ধাদের কবরস্থান ও মসজিদের উপর দিয়ে প্রস্তুতকৃত সিলেট-তামাবিল মহাসড়কের ৪ লেন রোড ম্যাপ দ্রুত সংস্কার ও পরিবর্তনের দাবীতে বিশাল মানববন্ধন পালন করেছে ২নং জৈন্তাপুর ইউনিয়নের বৃহত্তর আসমাপাড়া এলাকাবাসী ।

Manual5 Ad Code

সোমবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় আসমাপাড়া সমজিদ ও কবরস্থানের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের ঘণ্টা ব্যাপি মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে আসাম পাড়া জামে মসজিদের সভাপতি সৈয়দ আবদুর নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, কোষাধক্ষ্য মোস্তাক চৌধুরী, সদস্য মেম্বার সাবেক কবির, আলী হোসেন কোমর আলি আব্দুস সাত্তার,সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ২ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী,২ নং ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ,মুক্তিযোদ্ধা হরমুজ আলী, সিদ্দিকুর রহমান মিলন মেম্বার সাবেক, হবি মিয়া মোতালেব মিয়া ।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মহসিন মিয়া আসাব মিয়া তাজুল ইসলাম আমির আলী,আব্দুল মান্নান সাবেক চেয়ারম্যান, আব্দুল জলিল ৮ মৌজার মুরব্বিয়ান আব্দুল মতিন, ইসমাইল মিয়া, হোসেন মিয়া ,আব্দুল মান্নান ময়না ড্রাইভার, শাহজাহান মিয়া, সিদ্দিকুর রহমান, সুরুজ মিয়া ,জাহের মিয়া, জালাল মিয়া ,আব্দুল আজিজ ,হাবিবুর রহমান, রহমত আলী মেম্বার, শফিকুল ইসলাম, রবি মিয়া ,জাহিদ মিয়া, বৃহত্তর আসামপাড়া ড্রাইভার সমিতির মধ্যে উপস্থিত ছিলেন আক্তার মিয়া ,মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম , কামাল হোসেন ।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমদ আর্মি আব্দুল জব্বার কোভিদ আহমদ আব্দুল জলিল সৈয়দ রাজিব রাজু মানিক আহমদ কয়েস। নজরুল ইসলাম রফিক ফারুক রাজা জসিম সিজান রহমান আক্তার প্রমিস শিপন আজিজসহ হাজারো জনতা।

মানববন্ধনে বক্তারা, আসামপাড়া ঐতিহাসিক গণকবর ও অসংখ্য মুক্তিযোদ্ধাদের কবরস্থান ও মসজিদের উপর দিয়ে প্রস্তুতকৃত সিলেট-তামাবিল মহাসড়কের ৪ লেন রোড ম্যাপ দ্রুত সংস্কার ও পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code