মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে ডাচ কিংবদন্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন কিংবদন্তি ডাচ গোলকিপার এডউইন ফন ডার সার। কিন্তু সাবেক নেদারল্যান্ডস তারকাকে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় যেতে হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরে জানা গেছে, মস্তিষ্কে রক্তরক্ষণ হয়েছে ৫২ বছর বয়সীর।

Manual5 Ad Code

এডউইনের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে তার সাবেক ক্লাব আয়াক্স, ‘এডউইনের অবস্থা স্থিতিশীল। আয়াক্সে আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।’ ডাচ এই গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ৬ বছর। তার পর ২০১১ সালে ইংলিশ ক্লাব ছেড়ে আয়াক্সের পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু গত মৌসুম শেষেই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন। কারণ, সেবার ডাচ লিগে তৃতীয় হওয়ায় ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জায়গা পায়নি আয়াক্স।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code