মহাদেবপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যু দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

নওগাঁ :
নওগাঁর মহাদেবপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলার রাবেয়া পল্লীতে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদে জাহাঙ্গীরপুর সরকারি মহিলা স্কুল এ্যন্ড কলেজের সহকারী অধ্যক্ষ এবং জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি হাফিজুল হক বকুলের সভাপতিত্বে এক আলোচনা সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, চাঁন্দাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ এবং বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া নাইস প্রমুখ।

Manual4 Ad Code

এর আগে বিটিভি এবং বিভিন্ন বেসরকারি চ্যানেলের সঙ্গীত শিল্পী ও বাশরী নজরুল চর্চা কেন্দ্রের সদস্য গৌরী নন্দী, সামছুল হুদা, নিবাস বর্মন এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code