মহানবীর (সা.) সিরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে গাঁথা থাকবে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্টার: রাজধানীর ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়া সোসাইটি নানামাত্রিক আয়োজনে মহানবী (সা.) এর সিরাত উপস্থাপনের যে চেষ্টা চালিয়েছে সেটা অনন্য বলে উল্লেখ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘মহানবী (সা.) সিরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে।’ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে মসজিদ-উত তাকওয়া সোসাইটি আয়োজিত ‘সিরাত আয়োজন ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

ধর্ম উপদেষ্টা বলেন, ‘কেবল শ্রবণের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি সেটার স্থায়িত্ব কম। কিন্তু আমরা যখন একইসঙ্গে দেখি ও শুনি তখন সেটা দীর্ঘসময় আমাদের মনে প্রোথিত থাকে।মসজিদ-উত তাকওয়া সোসাইটি মহানবী (সা.) এর বসতঘর, ব্যবহার্য জিনিসপত্র, প্রিয় খাদ্যদ্রব্য,স্মৃতি বিজড়িত স্থানসমূহ প্রতীকী আয়োজনের মাধ্যমে উপস্থাপন করেছে। এর ফলে মহানবি (সা.) এর সিরাত সম্পর্কে জনসাধারণের জ্ঞানের পরিধি বিস্তৃত হবে। এছাড়া, মহানবীর সিরাত সম্পর্কে মানুষের জানার আগ্রহ বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘রাসুল (সা.) ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। তার চরিত্রে যাবতীয় অনুপম গুণাবলির সন্নিবেশ ঘটেছে। তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। তার সিরাত অনুসরণের মাধ্যমে যাপিত জীবনই সার্থক জীবন।’ উপদেষ্টা হযরত (সা.) এর সিরাত অনুসরণে সবাইকে জীবনধারণের অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে মসজিদ-উত তাকওয়া সোসাইটির সভাপতি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘তাকওয়া মসজিদ কমিটি হযরত মুহাম্মদ (সা.) সিরাত সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে তিনদিনব্যাপী সিরাত আয়োজন করেছিল। এ আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।’ আগামীতে আরও বৃহৎ পরিসরে সিরাতুননবী (সা.) এর আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code