নামাজে কেরাত পাঠে আটকে গেলে কি করবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আমাদের মসজিদের ইমামের অনুপস্থিতিতে আমাকেই ইমামতি করতে হয়। তখন কখনো কখনো কেরাত পড়ার সময় আয়াতের মাঝে আটকে যাই। অথবা পরবর্তী আয়াত স্মরণ করতে পারি না। তখন খুব পেরেশানিতে পড়তে হয়। তাই এখন আমি জানতে চাই, ইমাম যদি কেরাতের মাঝে আটকে যান, তা হলে করণীয় কী? ইমাম নামাজে কেরাতে আটকে গেলে যদি ওই নামাজের মাসনুন কেরাত পরিমাণ পড়া হয়ে যায় তা হলে ইমাম রুকুতে চলে যাবেন।

Manual2 Ad Code

আর যদি কেরাতের ওয়াজিব পরিমাণ পড়া হয়ে যায় কিন্তু ওই নামাজের মাসনুন কেরাত পরিমাণ পড়া না হয়ে থাকে, তা হলে সম্ভব হলে অন্যস্থান থেকে পড়া শুরু করবে।

এ ক্ষেত্রেও অন্য স্থান থেকে না পড়ে মুক্তাদির লোকমার অপেক্ষা করা অনুত্তম। আর যদি তাৎক্ষণিক অন্য কোথা থেকে পড়বেন তা স্মরণে না আসে, আর লোকমা দেওয়ার মতো কেউ না থাকে তা হলে যেহেতু কেরাতের ওয়াজিব পরিমাণ পড়া হয়ে গেছে, তাই চাইলে রুকুতেও চলে যেতে পারবেন।

Manual5 Ad Code

সূত্র: কিতাবুল আসল: ১/১৭১; আলমাবসুত: ১/১৯৪; বাদায়েউস সানায়ে: ১/৫২৪

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code