মহামারি করোনায় ১০ লাখ মার্কিনির প্রাণ গেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী এই সংখ্যা সান ফ্রান্সিসকো কিংবা সিয়াটলের পুরো জনসংখ্যার চেয়ে বেশি। এছাড়াও এর অর্থ প্রতি ৩২৭ মার্কিনির মধ্যে একজন এই মহামারিতে মারা গেছেন।২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে তখন যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৩৬৫ জন।

Manual5 Ad Code

এর পরের কয়েক মাসে প্রাণঘাতী এই ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক শহরের মতো ঘন বসতির শহর এলাকার উর্বর ভিত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code