নিউজ ডেস্কঃ  মহামারির বিরুদ্ধে প্রস্তুতি আরও দৃঢ় করতে হবে। এ জন্য একটি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে এ বছরই আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

সোমবার ডব্লিউএই্ও’র বার্ষিক মন্ত্রিপরিষদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কভিড-১৯ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘গুরুতর চ্যালেঞ্জ’ মোকাবেলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবিলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।

Manual6 Ad Code

আন্তর্জাতিক মহামারি চুক্তির বিষয়ে এখনই আলোচনা শুরু করার প্রয়োজন আছে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৯ নভেম্বর ডব্লিউএইচওর ১৯৪ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠকে বসবেন বলেও এ দিন সিদ্ধান্ত হয়।

গত এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদের সম্মেলন চলছে। সোমবার সম্মেলনের শেষ দিন ছিল। এ দিন স্বাস্থ্যমন্ত্রীরা নতুন নতুন ভাইরাস দমনে বিভিন্ন দেশ এবং ডব্লিউএইচও উভয়ের সক্ষমতা বাড়াতে স্বাধীন গবেষকদের দ্বারা আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী গবেষণার প্রয়োজনের বিষয়ে একমত হন।

Manual3 Ad Code

তেদ্রোস বলেন, আমার বিশ্বাস এই একটি সুপারিশ ডব্লিউএইচও এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা উভয়কে আরও বেশি শক্তিশালী করতে সবচেয়ে বেশি কাজ করবে। সেই সুপারিশ হলো, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি আন্তর্জাতিক চুক্তি। এটা এমন একটি পরিকল্পনা, যেটা নিয়ে সামনে অগ্রসর হওয়ার সময় এসে গেছে।

Manual7 Ad Code

এ ধরনের একটি চুক্তি এখন সময়ের দাবি। যদিও এ ধরনের কোনো আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছাতে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Manual7 Ad Code