মহামারীতে চিকিৎসা পেশায় ফিরলেন আইরিশ প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

কোভিড-১৯ করোনা রোগাীদের চিকিৎসা দিতে নিজের আগের চিকিৎসক পেশায় ফিরলেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার।

Manual2 Ad Code

গোটা বিশ্বে করোনা মহামারীর ভয়াবহতা দেখে আবারও পুরনো পেশায় ফিরছেন তিনি। তবে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে নয়

Manual6 Ad Code

 

চিকিৎসক হিসেবে নিজের নাম আবার নিবন্ধিত করেছেন। প্রতি সপ্তাহে তিনি এক শিফটে করোনা রোগীদের সেবা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র।

Manual5 Ad Code

বাবা-মা ও দুই বোন চিকিৎসক হলেও চিকিৎসা পেশা ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ভারাদকার।

এখন তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। ৭ বছর ধরে চিকিৎসা পেশায় ছিলেন ভারাদকা। ডাবলিনের সেন্ট জেমস হাসপাতাল ও কনোলি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছিলেন।

Manual3 Ad Code

২০১৩ সালে চিকিৎসকের নিবন্ধিত তালিকা থেকে নাম মুছে রাজনীতি শুরু করেন। তবে করোনা দুর্যোগে দেশে প্রায় পাঁচ হাজার মানুষ আক্রান্ত ও ১৫৮ জনের মৃত্যু নাড়া দিয়েছে তাকে।

তার কার্যালয় সূত্র অনুযায়ী, যেসব এলাকায় যাওয়া সহজ হবে সপ্তাহে এক সেশন করে সেখানে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কাজ করবেন। এক মুখপাত্র বলেছেন, ‘তার পরিবার ও বন্ধুদের অনেকে স্বাস্থ্যসেবার হয়ে কাজ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code