মাংস সেদ্ধ করার ৫ উপায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাড়িতে মেহমান আসবে বলে ঝটপট গরু বা খাসির মাংস রান্না করতে চাইছেন। কিন্তু হাতের কাছে প্রেসার কুকার না থাকলে মাংস সেদ্ধ করতে বেশ অনেকটা সময় চলে যায়। কীভাবে দ্রুত সেদ্ধ করে রান্না করবেন মাংস? জেনে নিন কিছু টিপস।

Manual2 Ad Code

রান্নার আনাজপাতি গোছানোর আগে মাংস ম্যারিনেট করে রাখুন। অ্যাসিডিক উপাদান আছে এমন সব উপকরণ যেমন লেবু, ভিনেগার অথবা বাটারমিল্ক দিয়ে ম্যারিনেট করে রাখবেন। এতে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়ে যবে মাংস। ৩০ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখা যায় মাংস। তবে মসলামাখা মাংস অবশ্যই ফ্রিজে রাখবেন। কয়েক টুকরো কাঁচা পেঁপের টুকরো দিয়ে দিন তরকারিতে। চাইলে পেঁপে বাটাও দিতে পারেন। মাংস দ্রুত সেদ্ধ হবে। মাংস রান্না বসানোর আগে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলেও দ্রুত সেদ্ধ হয়ে যাবে রেডমিট।

দ্রুত মাংস রান্না করতে উচ্চ তাপ ব্যবহার করুন। উচ্চ তাপে নির্দিষ্ট সময় পরপর নেড়ে এবং ঢেকে রান্না করলে মাংস তাড়াতাড়ি রান্না হবে। রান্নার আগের দিন বেকিং সোডা মিশিয়ে ফ্রিজে রেখে দিন মাংস। সময় কম থাকলে ৩ থেকে ৫ ঘণ্টা রাখলেও হবে। ফ্রিজ থেকে মাংস বের করে পানি দিয়ে ধুয়ে এরপর রান্না করুন মাংস। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code