

মাগুরা :
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের সচিব মো: আকরাম আল হোসেন প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন । এ সময় জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ তারিকুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন উপস্থিত ছিলেন ।
টুর্ণামেন্টে বৃহস্পতিবার দিনব্যাপী খেলায় ৪ গ্রুপে মাগুরা সদর, শ্রীপুর , শালিখা ও মহম্মদপুর উপজেলা অংশ নেবে । শনিবার ফাইনাল খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি বিতরণ করবেন ।