মাছের বাজারে ভিড়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গরু ও মুরগির মাংসের দাম বাড়ায় এখন নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন মাছের বাজারে। এক সময় ছুটির দিনে আয়োজন করে মাংস রান্না করা হলেও এখন সেই ভালো খাবারের জায়গা করে নিয়েছে মাছের নানা পদের তরকারি। মাছের বাজারে আসা ক্রেতারা জানান, ‘এখন মাংস কেনা হয় খুবই কম, মাছ দিয়েই আনন্দ নিয়ে খেতে হচ্ছে।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পছন্দের মাছ কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা। এছাড়া শীতের সঙ্গে সঙ্গে সবজির বাজারের স্বস্তিও চলে যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এলাকাভেদে দামের সামান্য তারতম্য থাকতে পারে।

Manual4 Ad Code

বর্তমানে কেজিপ্রতি শোল ৫০০ টাকা, বাইম ৫২০, টেংরা ৩২০ টাকা, বোয়াল ৩৫০, শিং মাছ আকারভেদে ২৪০ থেকে ৩২০, মাঝারি চিংড়ি ৬৪০, ছোট চিংড়ি ৪২০ থেকে ৪৬০, পাবদা ৩২০, ছোট ইলিশ আকারভেদে ৩৫০ থেকে ৫০০, টাকি ৩০০, পুঁটি ৩২০, রুই ২৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

Manual2 Ad Code

এছাড়া কেজিপ্রতি সিলভার কার্প ২০০ টাকা, পাঙাশ ১৫০ থেকে ১৬০ টাকা, বাইলা ২৪০ টাকা, কাচকি ২৪০ টাকা, সুরমা ২০০ টাকা, পোয়া দেশি ১৬০, লাল পোয়া ১২০ টাকা, নলা মিলকা ১৪০ টাকা, টাটকিনি ১২০ টাকা, ফলি ২০০, তেলাপিয়া আকারভেদে ১৬০ টাকা থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

Manual6 Ad Code

সবজির মধ্যে ঢেঁড়স প্রতিকেজি ১০০ টাকা, করলা ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, শালগম ৩০ টাকা, লাউ পিস ৬০ টাকা, ফুলকপি পিস ৩০ টাকা, বাঁধাকপি পিস ৩০ টাকা, লেবুর হালি ২০ টাকা ও কাঁচা মরিচের কেজি ১২০ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code