মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় মাঝ আকাশে একটি বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।
উত্তর-পূর্ব ব্রাজিলের সাও লুইস শহর থেকে একটি বিমান মধ্য আমেরিকার দেশ সালভাদোর যাচ্ছিল। উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় বিমানটির দরজা খুলে যায়। পরে বিমানটি সাও লুইসের হুগো দা কুনহা মাচাদো বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।

Manual7 Ad Code

ফ্লাইটটিতে ব্রাজিলীয় গায়ক ও গীতিকার টাইয়েরির ব্যান্ড দলের সতীর্থরা ছিলেন। তবে ফ্লাইটটিতে টাইয়েরি ছিলেন না। তিনি অন্য একটি বিমানে ছিলেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা জানা যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code