মাত্তলানা নূরুল ইসলাম হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলামকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। তিনি আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হেফাজত।  হেফাজতের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code