মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন :

Manual7 Ad Code

স্পেনের রাজধানী মাদ্রিদে ১৬ ডিসেম্বর-২০২১ মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। বৃহস্পতিবার রাতে এ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ দুলাল সাফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক মনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, এস আর আই এস রবিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিশনের উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু,সাইফুল ইসলাম ইকবাল, কোষাধ্যক্ষ বাহারুল আলম, নির্বাচন কমিশনার হেমায়েত খান, একরামুজ্জামান কিরন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল, জাকির চৌধুরী, হানিফ মিয়াজিসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

Manual8 Ad Code

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার বলেন, সত্যিই আমরা গর্বিত যে সুদূর প্রবাসে থেকেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পারছি। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব আমাদের। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ববোধ করি। স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি।

নতুন প্রজন্মের অনেকেই জানে না মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের সুখ সমৃদ্ধি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code